হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১২৬ বোতল বিদেশী মদ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৮, ২০২৫ | ৩:৪০
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে ১২৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
গোপন সংবাদের ভিত্তিতে (৮ জুলাই) দিবাগত রাত ১টা ২৫ মিনিটে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের সমন্বয়ে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে হাজীগঞ্জ বাজার এলাকায় তল্লাশি চালিয়ে ১২৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক সংশ্লিষ্ট অপরাধীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মাদক দ্রব্য পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ১২৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
চাঁদপুর জেলায় গত ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্র উদ্ধারে ধারাবাহিক অভিযান চলছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
চলমান এই মাদকবিরোধী অভিযানকে স্থানীয় জনগণ ইতিবাচকভাবে দেখছে। প্রশাসনের কঠোর অবস্থানের ফলে এলাকায় অপরাধ প্রবণতা কমে আসছে বলে অনেকেই মনে করছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা