ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১, ২০২৫ | ৮:০৮
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছে এক দিনমজুর পরিবার। মঙ্গলবার (১ জুলাই ২০২৫) সকালে পৌরসভার ৩নং ওয়ার্ডের মিরপুর গ্রামের ছৈয়াল বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দিনমজুর আইয়ুব মোল্লা (৩৫) ও তার স্ত্রী তাসলিমা বেগম (২৭) দুই সন্তান ও বৃদ্ধা মা নুরজাহান বেগমকে (৫৫) নিয়ে পাঁচ সদস্যের একটি পরিবারে বসবাস করতেন। আগুনে তাদের ঘর, আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্র—সবই পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনার সময় পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। আইয়ুব মোল্লা কাজের উদ্দেশ্যে বাইরে ছিলেন এবং তার স্ত্রী সন্তানদের মাদ্রাসায় পৌছে দিতে গিয়েছিলেন। এই ফাঁকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতে মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো ঘরে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানান, পরিবারটি খুবই অসহায় ও আর্থিকভাবে অস্বচ্ছল। আগুনে সব কিছু হারিয়ে এখন চরম দুর্দশায় পড়েছে তারা। তারা সরকারের পাশাপাশি স্থানীয় সমাজসেবীদের সহযোগিতা কামনা করেছেন।

আইয়ুব মোল্লা বলেন, “ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। ফিরে এসে দেখি আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। মাথা গোঁজার ঠাঁই নেই, এক কাপড়েই এখন খোলা আকাশের নিচে বসবাস করছি।”

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা মো. কামরুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। আমরা পৌঁছানোর আগেই আগুনে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।”

বিজ্ঞাপন

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুলতানা রাজিয়া বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর নিয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।”

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা