
আজ মাস্টার খলিলুর রহমানের ২০ তম মৃত্যু বার্ষিকী
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার শিক্ষক নেতা পীরজাদা মাস্টার খলিলুর রহমানের আজ ৭ নভেম্বর ২০ তম মৃত্যু বার্ষিকী।
তিনি ২০০০ সালের এই দিনে মোহাম্মদপুর গ্রামে মৃত্যু বরণ করেন।
এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের পশ্চিম পাড়া দরবার শরীফে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
মাস্টার খলিলুর রহমান পীরে কামেল আলহাজ্ব মৌলভী ছলিম উদ্দিন (র.) এর একমাত্র ছেলে। তিনি হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধব্যপুর (উ:) ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
মোহম্মদপুর সপ্রাবির সহকারি শিক্ষক থাকা কালীন তিনি মারা যান ।
দৈনিক যুগান্তরের হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম তাঁর ছেলে।
সকলের কাছে দোয়া প্রার্থী।

























