চাঁদপুরে ১৯ শহীদ পরিবারকে ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্র প্রদান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৫, ২০২৫ | ৮:৫৭
Link Copied Successfully!

 গেল বছর জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে শহীদ পরিবারের সদস্যদের হাতে এসব সঞ্চয়পত্র তুলেদেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

জেলা প্রশাসন থেকে জানানো হয়, এই প্রথম ১৯ শহীদ পরিবারকে ১০ লাখ টাকা করে ১ কোটি ৯০ লাখ টাকার সঞ্চয়পত্র দেয়া হয়েছে। এতে শহীদ পরিবারের ২৩ পরিবার এই সুবিধাভোগ করবেন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আমাদের জেলায় ৩১ শহীদ পরিবার। সবগুলো সঞ্চয়পত্র একসঙ্গে আসেনি। সরকারের বাজেটের বিষয়ও আছে। পর্যায়ক্রমে প্রত্যেকটি পরিবার ৩০ লাখ টাকা করে সঞ্চয়পত্র পাবেন। প্রথম পর্যায়ে আমরা ১৯ পরিবারকে প্রদান করেছি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুপ্রভাত চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব