শাহরাস্তিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের দায়ে ৪ নেতা গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৪, ২০২৫ | ৫:২৫
Link Copied Successfully!
আওয়ামী লীগের  প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও ঝটিকা মিছিল বের করার দায়ে চাঁদপুরের শাহরাস্তিতে চার আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে তাদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার (২৩ জুন) সন্ধ্যায় উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক রেলওয়ে স্টেশন বাজার এলাকার একটি ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যপদ গ্রহণ, সংগঠনের আদর্শ ও সত্তাকে সমর্থন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিঘ্ন করার উদ্দেশ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। মামলায় ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়।
রাতে অভিযান চালিয়ে আলীপুর গ্রামের তফাদার বাড়ির আব্দুল হকের পুত্র মোঃ ফারুক হোসেন (৪৯), রাড়া গ্রামের মুন্সি বাড়ির মৃত নুরুল ইসলামের পুত্র সেলিম মুন্সি(৬৫), আলমগীর হোসেনের পুত্র মেহেদী হাসান (২৬) ও আলীপুর গ্রামের নোয়া বাড়ির মৃত এবায়েত উল্ল্যাহর পুত্র মোঃ দুলাল তালুকদারকে (৫৫) গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, তাদের আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা