হাজীগঞ্জে ছাত্রীদের মাঝে বাইসাকেল ও স্যানেটারি ন্যাপকিন বিতরণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ৫, ২০২০ | ৯:৫৭
Link Copied Successfully!

হাজীগঞ্জে রাজারগাঁও ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাজারগাঁও ইউনিয়ন পরিষদের ‘এলজিএসপি’ প্রকল্পের আওতায় ৩০টি বাইসাইকেল ও ১৮৫৫টি স্যানেটারি ন্যাপকিন ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে রাজারগাঁও ফাজিল মাদরাসা, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়, মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় ও মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও স্যানেটারি ন্যাপকিন বিতরণ করেন।

এর আগে ছাত্রীদের মাঝে প্রেরণামূলক বক্তব্য দেন ও স্বাস্থ্য সচেতন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন ইউএনও বৈশাখী বড়ুয়া। এরপর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা। তিনিও ছাত্রীদের উদ্দেশ্যে স্বাস্থ্য সচেনতামূলক বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আঃ হাদীর সভাপতিত্বে এদিন সকালে রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্বাস্থ্যবিধি মেনে ছাত্রীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন এবং দূরবর্তী ও অস্বচ্ছল ১০জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এসময় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো. শাহপরান। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শাহজালাল চৌধুরী মানিক ও মনির হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।

এরপর মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন এবং দূরবর্তী ও অস্বচ্ছল ১০জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করেন, ইউএনও বৈশাখী বড়ুয়া। এ সময় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম। সহকারী শিক্ষক রবিউল আউয়াল বিপ্লবের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সেলিম প্রধানীয়াসহ অন্যান্য শিক্ষক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।

মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন এবং দূরবর্তী ও অস্বচ্ছল ১০জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করেন, ইউএনও বৈশাখী বড়ুয়া। এসময় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মানিক রঞ্জন সরকার। সহকারী শিক্ষক তারেক হোসেনের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ আনিছুর রহমান জুয়েল ও রোমান হোসেনসহ অন্যান্য শিক্ষক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সবশেষে রাজারগাঁও ফাজিল মাদরাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন বিতরণ করেন ইউএনও বৈশাখী বড়ুয়া। এ সময় বক্তব্য রাখেন, মাদরাসার অধ্যক্ষ মাও. আনিছুর রহমান। প্রভাষক তাহমিনা আক্তারের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রভাষক এমরান হোসেন, মৌলভী আবু বকর ছিদ্দিকসহ অন্যান্য শিক্ষক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা