ব্যারিকেড সরলেও রয়েছে পুলিশ, কাকরাইল ফিরেছে পুরোনো রূপে

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১৭, ২০২৫ | ১২:০৩
Link Copied Successfully!

চার দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের পর যমুনা অভিমুখে সড়ক উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এতে চেনা রূপে ফিরেছে রাজধানীর কাকরাইল মোড়। স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচল।

শনিবার (১৭ মে) দেখা যায়, যমুনা অভিমুখে সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে। যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই সড়কটি। তবে নিরাপত্তার অংশ হিসেবে পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কটি খুলে দেওয়ার পর এ পথের যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। মোটরসাইকেল চালক আবদুল কাদের বলেন, ঢাকার কোনো রাস্তা বন্ধ হলে আশপাশের সড়কে চাপ বাড়ে। চলাচল করতে ভোগান্তি হয়। আজ আন্দোলন না থাকায় স্বস্তি পাচ্ছি।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৮টার পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় জবি ঐক্য প্ল্যাটফর্ম।

এসময় জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন বলেন, আমরা সরকারের দাবি মেনে নেওয়ার ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছি।
তিনি দাবি আদায়ে সরকারকে টালবাহানা না করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা