চাঁদপুরে দুই সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৭, ২০২৫ | ২:৫৮
Link Copied Successfully!
চাঁদপুর সদর উপজেলার দেবপুর নামকস্থানে শিশুকে বাঁচাতে গিয়ে দুই সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। বুধবার (৭-মে) দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কের দেবপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনাম হোসেন (২১) হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা মুন্সী বাড়ির খোরশেদ আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর  ও হাজীগঞ্জগামী দু’টি সিএনজি দেবপুর এলাকায় একটি শিশু দৌড়ে রাস্তা পার হতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে সিএনজির এক যাত্রী মারা যায় এবং সিএনজির দুই চালক ও শিশু সহ আহত ৫ জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
নিহত এনাম হোসেনের বাবা খোরশেদ আলম জানান, এনাম অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে। এরপর মাদ্রাসায় হেফজ্ বিভাগে পড়াশোনা করতো। সে কয়েকদিন আগে ঢাকার গাজীপুরে বোনের বাসায় বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যায়। চার মেয়ে ও তিন ছেলের মধ্যে নিহত এনাম হোসেন ভাইদের মধ্যে সবার ছোট।
খবর পেয়ে ঘটনাস্থলে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজমুল আলম। তিনি জানান,   মরদেহ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত ‍সিএনজি দুটো জব্দ করা হয়।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা