
হাজীগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন
Link Copied Successfully!


চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া এলাকায় বাবা তাজুল ইসলামকে হত্যার দায়ে ছেলে সুমনকে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ড দিয়েছে আদালত ।
বুধবার (২৩ এপ্রিল ) আদালতে আসামীর উপস্থিতিতে এ রায় দেন সিনিয়র জেলা ও দায়রা জজ শামসুন্নাহার।
২০১৮ সালের জুন মাসের ৩ তারিখ নেশার টাকা চেয়ে না পাওয়ায় বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ছেলে সুমন। আহত বাবাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে তার মেয়ে হালিমা বেগম বাদী হয়ে হাজীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।





























