আওয়ামীলীগের কার্যালয় দখল, সংবাদ সম্মেলন করে সরে দাঁড়াল বিএনপি

সুমন আহমেদ, মতলব
আপডেটঃ এপ্রিল ২১, ২০২৫ | ৬:৫২
Link Copied Successfully!

গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়টি বন্ধ ছিল। কিছুদিন পূর্বে বিএনপির সিনিয়র নেতাদের সাথে আলোচনা না করেই কার্যালয়টি দখলে নিয়ে নেন বিএনপির কিছু সংখ্যক নেতৃবৃন্দ। বিষয়টি  চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নজরে আসলে তিনি নেতৃবৃন্দকে নির্দেশ করেন অতি শীঘ্রই ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঐ কার্যালয়টির দখলদারিত্ব ছেড়ে দেওয়ার জন্য।

তানভীর হুদার নির্দেশ সোমবার (২১ এপ্রিল) বিকেলে ঐ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কার্যালয়টি দখলমুক্ত করে দেন তারা।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের নেতা তানভীর হুদা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে জানতে পারে সুজাতপুর বাজারে বিএনপি’র একটি কার্যালয় উদ্বোধন করা হযেছে। সুজাতপুর বাজারটি মতলব উত্তর উপজেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এই কার্যালয়টি পূর্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলীয় কার্যালয় ছিল। আমাদের বিএনপির নীতি ও আদর্শ আমাদের এটি অনুমতি দেয় না যে আমরা অন্য কারো অফিস বা জায়গা দখল করে আমাদের দলের কার্যালয় প্রতিষ্ঠা করবো, বিশেষ করে সুজাতপুর বাজারের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে।

তারা বলেন, নেতা তানভীর হুদা নির্দেশ দিয়েছে, অতি দ্রুত সময়ের মধ্যে এই কার্যালয়টি বন্ধ করে দেয়া হোক। প্রয়োজনে এই বাজারে অন্য কোনো বিতর্কহীন স্থানে আমরা সম্পূর্ণ নিজ উদ্যোগে বিএনপির একটি অফিস প্রতিষ্ঠা করতে। আমরা তানভীর হুদার নির্দেশনায় কার্যালয় বন্ধ করলাম।

বক্তব্যে আরো বলেন, বিএনপি জনগণের দল। জনগণের মনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে-এমন কোনো কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে বলে জানিয়েছেন তানভীর হুদা।

বিজ্ঞাপন

জানতে চাইলে মুঠফোনে  জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন চাঁদাবাজি, দখলদারিত্ব, সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করতে হবে। বিএনপিতে কোন চাঁদাবাজ ও দখলদারিত্বের স্থান নেই। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সুজাতপুর বাজারের বিষয়টি দৃষ্টিগোচর হলে বন্ধ করার নির্দেশনা দিয়েছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা তাঁতী দলের সভাপতি আনোয়ার হোসেন মুন্সি, বিএনপি নেতা আকবর হোসেন, দুলু ভূঁইয়া, হাসান সরকার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হালিম সরকার রিংকু, যুবদল নেতা মিজানুর রহমান প্রধান, বাগানবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মফিজুল ইসলাম, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য আল আমিন রহমান, শ্রমিক দল নেতা কবির হোসেন, ছাত্রদল নেতা ইমরান হোসেন ও তানজিল প্রধান প্রমুখ।

 

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব