ঘিলাতলী কামিল মাদ্রাসা পরীক্ষার কেন্দ্র সচিবসহ সকলকে অব্যাহতি, পিয়নের দুই বছরের কারাদন্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৭, ২০২৫ | ১১:২৬
Link Copied Successfully!

চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার ঘিলাতলী সামাদিয়া কামিল মাদ্রাসার কেন্দ্র সচিবসহ দায়িত্বরত সকল শিক্ষককে কেন্দ্র থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া কেন্দ্রের বাহির থেকে নকল সরবরাহের দায়ে মাদ্রাসার অফিস সহকারী গিয়াস উদ্দিনকে ২ বছরের কারাদন্ড দেয়া হয়। এছাড়া কম্পিউটারের দোকানটি সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি জানান, মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে অনিয়মের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এছাড়া উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়। তদন্তে অফিস সহকারীর সাথে অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, মাদ্রাসা পরীক্ষার্থীদের গণিত পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর পর অফিস পিয়ন বাহিরে গিয়ে প্রশ্নপত্রের উত্তর ফটোকপি করেছে বলে প্রতিয়মান হয়। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের বাহিরে যাওয়ার দায়ে অফিস সহায়ক গিয়াস উদ্দিনকে তাকে দুই বছরের কারাদন্ড দেয়া হয়।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা