হাজীগঞ্জে বজ্রপাতে ধানকাটা শ্রমিকের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৭, ২০২৫ | ৪:১৪
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক শাহাবুদ্দিন প্রধানীয়া (২২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লাওকোরা গ্রামের পশ্চিমপাশের ফসলি মাঠে ইরি ধান কাটতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি।

গ্রামের বাসিন্দা রাকিবুল ইসলাম রাকিব খন্দকার জানান, দুপুরে মাঠে ধান কাটতে গিয়ে মারা যান শাহাবুদ্দিন। তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে আর কেউ আহত হননি।
দুপুর থেকে চাঁদপুরে দমকা হাওয়া ও কোথাও কোথাও ভারি বৃষ্টিাপাত শুরু হয়। হঠাৎ বৃষ্টিতে এসএসসি ও সমমান পরীক্ষার্থী ও স্কুল শিক্ষার্থীসহ কৃষকেরা দুর্ভোগে পড়েন।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহাবুদ্দিনকে হাসপাতালে আনার আগেই মারা যান। এই সময়ে ঝড় বৃষ্টিতে সবাইকে সর্তক থাকার আহবান জানান তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা