পিটিয়ে-পুড়িয়ে হত্যা: খাদেমসহ আরও ৫ আসামি গ্রেফতার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২, ২০২০ | ১০:৫৯
Link Copied Successfully!
আগুন

ছবি: সংগৃহীত

রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক লাইব্রেরিয়ান মো. সহিদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে-পুড়িয়ে হত্যার ঘটনায় খাদেম জুবেদ আলীসহ আরও ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ১০ জনে।

সোমবার (২ নভেম্বর) সকালে পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার মধ্যরাতে বুড়িমারী ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। ওই দিন কোরআন অবমাননার গুজব ছড়িয়ে সহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে-পুড়িয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। ওই ঘটনায় পাটগ্রাম থানায় নিহতের চাচাত ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে শনিবার (৩১ অক্টোবর) একটি মামলা দায়ের করেন। তাছাড়াও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে একটি মামলা দায়ের হয়েছে। আর পুলিশ বাদী হয়ে অপর মামলাটি দায়ের করেছেন। স্থলবন্দরে বিজিবি, র‌্যাব ও পুলিশের বিপুল সংখ্যক সদস্যসহ বিভিন্ন দপ্তরের সদস্যরা টহল দিয়ে যাচ্ছেন। তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) টি এম মোমিনকে প্রধান করে ৩ সদস্যের একটি কমিটি করা হয়েছে। তদন্ত করেছেন মানবাধিকার সংস্থার দল। মামলা দায়ের হওয়ার পর ৫ আসামি গ্রেফতার করা হয়। আর রোববার মধ্যরাতে বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদের খাদেমসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত পাঁচজনকে আজ দুপুরে আদালতে পাঠানো হবে।

এদিকে ওই মামলায় পূর্বের গ্রেফতারকৃত ৫ আসামিকে ৫ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মাহমুদুন্নবী। সোমবার (২ নভেম্বর) রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করে আসামিদের হাজতে পাঠানোর নির্দেশ দেন আমলি আদালত ৩ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফেরদৌসী বেগম।

বিজ্ঞাপন

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত আরও জানান, গ্রেফতারকৃত পাঁচ আসামিকে দুপুরে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হবে।

বীনা ফামের্সী
বীনা ফামের্সী

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব