
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
Link Copied Successfully!

চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের দেবপুর বাজারে মসজিদে যাবার পথে সিএনজির থাকায় নুরুল ইসলাম নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। নুরুল ইসলাম হাজীগঞ্জ উপজেলার বাকিলা গোগরা শেখ বাড়ীর বাসিন্দা। পরিবার জানায় এশার নামাজ পড়তে রাস্তা পার হয়ে মসজিদে যাবার পথে এই দুর্ঘটনার শিকার হন। পরে সিএনজি িপালিয়ে যায়। এদিকে স্থানীয়রা তাকে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে বিকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে চান্দ্রা-গল্লাক সড়কে অটোরিকশার সাথে বাইকের সংঘর্ষে বাইকার মো. রেদওয়ান রাজা (৪৯) মৃত্যু হয়েছে। 



শুক্রবার (৪ এপ্রিল)ওই ইউনিয়নের পশ্চিম সেকদি শাহ আলম পাটওয়ারীর এবিএম ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে।
রেদওয়ান একই ইউনিয়নের বাগাদী গ্রামের রাজা বাড়ীর মৃত নুর মোহাম্মদ রাজার ছেলে। পেশায় ছিলেন মাছ ব্যবসায়ী।


মৃত রেদওয়ানের ছোট ভাই খোরশেদ আলম বলেন, দুপুরে দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে লোকজন বাগাদী চৌরাস্তা তার দোকানের সামনে রেদওয়ানকে নিয়ে আসে। সেখান থেকে দ্রুত সময়ের মধ্যে সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা রেফার করলে যাওয়ার পথে মতলব পার হলে এ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, মরদেহগুলো থানায় আনা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হবে। আইন প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

























