এবার হাজীগঞ্জে শিশু ধর্ষণ, হাসপাতালে ভর্তি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২, ২০২৫ | ১২:৫৯
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর (উঃ) ইউনিয়নের আহম্মদপুরে সাড়ে ছয় বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহম্মদপুর ভূঁইয়া বাড়ির আমির হোসেন (৫৫) শিশুকে ধর্ষণ করে। সে পলাতক রয়েছে। এ বিষয়ে থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানায় পরিবার।
শিশুকে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের গাইনী ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।  তার মা  জানান, তারা ঈদে দাদুর বাড়ীতে বেড়াতে যায়। দোকানদার শিশুকে ভেতরে নিয়ে কোলে বসায়। পরে শিশু হাতে কামড় দিয়ে ছুটে আসে। এখন শিশু প্রস্রাবে সমস্যায় ভুগছে। আতংকে আছেন তারা।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন, ৯৯৯ কল পেয়েছি অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক বিপ্লব দাস জানান, শিশুর প্রস্তাবের স্থানে কিছুটা ইনজুরী রয়েছে।  তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা