হাজীগঞ্জে যানজট নিয়ে দুই দফা মারামারি, আহত ১২

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২, ২০২৫ | ১২:৩৫
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুর বাজারে যানজট নিয়ে দুই দফা মারামারির ঘটনায় প্রায় ১২ জন আহত হয়েছে। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মঙ্গলবার রাতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি  নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় বাসিন্দারা পপুলার বিডিনিউজেকে জানান, সোমবার রামপুর বাজারে যানজট  নিয়ে হট্টগোলের সময় রামপুর মজুমদার বাড়ীর এক ব্যাক্তি নওহাটা আইনুদ্দিন বাড়ীর ইউছুফকে ইট নিক্ষেপ করে। তার মাথা রক্তাক্ত হলে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

এই ঘটনার সূত্র ধরে মঙ্গলবার সন্ধ্যায় রামপুর ও আরো কয়েকটি গ্রামের একদল নওহাটা গিয়ে হামলা চালায়। এতে উভয়পক্ষের কয়েকজন রক্তাক্ত আহত হয়।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে নাম পাওয়া কয়েকজন হলেন নওহাটা গ্রামের রাব্বী, মুক্তার, সাবব্বির ও হাবিব। এ সময় রামপুর বাজারের কয়েকটি দোকানে লুটপাট হবার খবর উঠেছে।

জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, ইতোমধ্যো ১০ জনের মতো হাসপাতালে চিকিৎসার জন্য এসেছে। কয়েকজনকে চাঁদপুর রেফার করা হয়েছে।

 

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা