
হাজীগঞ্জে বিজ্ঞান ও কর্মমুখী শিক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
Link Copied Successfully!

গ্লোবাল এডুকেশন হাব এর উদ্যোগে বিজ্ঞান ও কর্মমুখী শিক্ষায় ক্যারিয়ার গড়ার লক্ষ্যে ছাত্র প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার মোহাম্মদ সালাউদ্দিন ভুঁইয়া ফাউন্ডেশন এর উদ্যোগে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাজীগঞ্জ আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন ভুঁইয়ার সভাপত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী এড. শাহজাহান মিয়া।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহ সেক্রেটারী অধ্যাপক মাও. আবুল হোসাইন, হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো. কলিমউল্ল্যা ভুঁইয়া, চাঁদপুর শহর আমীর এড শাহাজান খান, নায়েবে আমীর মুজাম্মেল হোসেন পরান, পৌর জামায়াতের আমীর মাও. আবুল হাসনাত পাটোয়ারী, সাবেক স্বর্ন পদক প্রাপ্ত চেয়ারম্যান মাও: আবু জাফর সিদ্দিকী,জান্নাত ল্যান্ডমার্ক লি: ম্যানেজিং ডিরেক্টর লায়ক ইমাম হোসেন ইমন প্রমুখ।



























