চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৭, ২০২৫ | ১০:৩৩
Link Copied Successfully!
চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে। বুধবার রাতে চাঁদপুর শহরের ওয়াপদা গেইটে মোড়ে মোটরসাইকেল  ও সিএনজি সংঘর্ষে মোটরসাইকেল চালক জাহিদ পাটোয়ারী (১৮) ও বুধবার বিকালে শাহরাস্তি উপজেলার রাজাপুর মসজিদের সামনে মাটিবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে স্বপন রাঢ়ী (৩৬) নিহত হয়।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, ওয়াপদা গেইটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালককে প্রথমে আহত অবস্থায় চাঁদপুর সরকারি হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দাউদকান্দি এলাকায় মারা যান জাহিদ পাটোয়ারী।
সে সদর উপজেলার বাবুরহাট খলিশাডুলি এলাকার শহিদুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অপরদিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলা রাজাপুর মসজিদের সামনে মাটিবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিযাত্রী মো. স্বপন রাঢ়ী (৩৬) গুরুতর আহত হলে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে চান্দিনা এলাকায় মারা যান।
মো. স্বপন রাঢ়ী চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কংগাইশ আমচর আলী রাঢ়ী বাড়ির মৃত জুনাব আলীর ছেলে।
চাঁদপুর সদর মডেল থানা অফিসার ইনচার্জ  বাহার মিয়া ও শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা