এ বিষয়ে মতলব উত্তর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, দুটো মামলার মধ্যে ঘর পোড়ানো মামলায় সকল আসামি জামিনে রয়েছে। পর্নোগ্রাফি মামলায় দুজন গ্রেপ্তার করা হয়েছে। মামলাগুলোর তদন্ত কাজ চলমান রয়েছে।

মতলব উত্তরে নিজ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ছাত্রদল নেত্রীর ২ মামলা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
Link Copied Successfully!


মতলব উত্তরে নিজ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে পরিত্যক্ত ঘর পোড়ানো ও একটি পর্নোগ্রাফি মামলা দায়ের করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের এক নেত্রী। এদিকে তাঁর মামলাকে মিথ্যা দাবি করে তা প্রত্যাহারের দাবিতে এলাকবাসীর ব্যানারে বিক্ষোভ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে মতলবের ছেঙ্গারচর বাজারে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।


মামলায় আসামিরা হলেন- যুবদল নেতা শাহজালাল, জিশান আহমেদ, ছাত্রদল নেতা অন্তর, রফিকুল ইসলাম, রুহুল আমিন ও বাবু। এ ছাড়া বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়। দুই মামলায় একই আসামিদের নাম উল্লেখ করা হয়েছে।
ওই নেত্রীর নাম জোবাইদা ইসলাম জেরিন। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর অভিযোগ, গত ১৮ মার্চ উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নবীপুর গ্রামে তারাবি নামাজের পর অভিযুক্তরা তাঁর পরিত্যক্ত একটি বাড়িতে আগুন ধরিয়ে। এ ঘটনায় ১৯ মার্চ থানায় মামলা করেন তিনি।
এদিকে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় নেতা-কর্মীরা ও এলাকাবাসী। তাঁদের দাবি, ছাত্রদল নেত্রী জেরিন ও তাঁর স্বামী মাজহারুল হঠাৎ করে এলাকায় এসে নিজেকে রাজনীতিতে প্রভাব বিস্তার করতে এলাকায় যুবদল নেতা শাহজালাল, জিশান আহমেদ, ছাত্রদল নেতা অন্তরসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। এইসব মামলা প্রত্যাহারের দাবি তাদের।








