হাজীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার

আগামী সংসদ নির্বাচন হবে নতুনদের ইস্টাইলে : মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৫, ২০২৫ | ১১:০৮
Link Copied Successfully!
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচন হবে সম্পন্ন নতুনদের স্টাইলে। সেখানে কোন চাঁদাবাজ, টেন্ডারবাজ, স্বৈরাবাজ, টাকাবাজ, মাফিয়ার যায়গা হবে না। তিনি  মঙ্গলবার চাঁদপুরের হাজীগঞ্জে জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের সদস্য, প্রশাসন, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব, পেশাজীবী,, সর্বসাধারণ ও এতিমদের সাথে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন।
এনডিসি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, আমরা সেইদিন গুটিকয়েক ছাত্র একমত হয়ে হাসিনা বিরোধী আন্দোলন শুরু করেছি। পরবর্তীতে আপনাদেরকে সাথে নিয়ে আমাদের আন্দোলন সফল হয়েছে এবং আমরা হাসিনাকে বিতাড়িত করতে পেরেছি। আমরা দেখতে পারছি স্বৈরাচার আওয়ামী লীগকে ফিরে আনতে নতুন চক্রান্ত চলছে। আমরা বলে দিতে চাই ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী লীগ বা তাদের দোসরদের যায়গা হবে না। যদি কোন দল গুষ্টি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করে তাহলে আমরা আপনাদেরকে সাথে দুর্বাল আন্দোলন গড়ে তুলবো। ৫ তারিখে যেভাবে জনগণ রাজপথে ছিল, ঠিক সেই ভাবে বিভিন্ন রাজনৈতিক দলকে সাথে নিয়ে আমরা হাসিনা তথা আওয়ামী লীগকে বিতাড়িত করবো। এ আন্দোলনে হাজীগঞ্জ শাহরাস্তি বাসীকে সেই নেতৃত্বে এগিয়ে আসতে হবে। আমাদের এ আন্দোলন যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততদিন পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে তার আগে কোন নির্বাচন হতে দেওয়া হবে না।
আমি আবারও বলতে চাই, বাংলার মাটিতে আর আওয়ামী লীগের ঠাঁই হবে না। আওয়ামী লীগ চিরতরে হাসিনার সাথে চলে গেছে। আগামীর বাংলাদেশের ন্যায়নীতির প্রতিষ্ঠিত হবে। দেশ থেকে স্বৈরাচার হাসিনা বিদায় হলেও তাদের দোসরা রয়ে গেছে তারা বাংলার মাটিতে আবারো হাসিনাকে আনতে চায়। তাদের শেকড় পর্যন্ত বিচারের আওতায় আনা হবে।
মঙ্গলবার হাজীগঞ্জ মকিমউদ্দিন শপিং সেন্টারের ৬ তলায় উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ নুরুল ইসলাম বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মো: মিরাজ মিয়া, জাতীয় নাগরিক পার্টির হাজীগঞ্জে উপজেলা শাখার মো: শাহাদাত হোসাইন, বাংলাদেশ জামাতে ইসলামের হাজীগঞ্জ পৌর আমীর আবুল হাসানাত পাটওয়ারী, বাংলাদেশ খেলাফতে মজলিসের মাওলানা মো: ফয়সাল আহমদ রশিদী প্রমুখ।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা