বাতিঘর মানব কল্যাণ সংস্থার ইফতার, সেহরী ও ঈদ উপহার পেলো অর্ধশত পরিবার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৩, ২০২৫ | ১০:২৭
Link Copied Successfully!

চাঁদপুরের সামাজিক সংগঠন বাতিঘর মানব কল্যাণ সংস্থার ইফতার, সেহরী ও ঈদ উপহার পেয়েছে অর্ধশত পরিবার।

শুক্রবার বিকালে জেলার হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমূড়া, এনায়েতপুর, রায়চোঁ, ফরিদগঞ্জ উপজেলার মনতলা ও গুপ্টি ইউনিয়নে এ উপহার দেওয়া হয়।

সংগঠনটির সদস্যরা নিজ উদ্যোগে প্রায় ৫০টি হতদরিদ্র পরিবারের বাড়িতে গিয়ে পৌঁছে দেয় এ উপহার।

বিজ্ঞাপন

ওই সময় বাতিঘর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মো. হোসাইন পাটোয়ারী বলেন, এ সংগঠনটি গরিব, অসহায় ও মেহনতী মানুষের কল্যাণে কাজ করার জন্য। এখানের প্রত্যেক সদস্য নিজেদের সর্বোচ্চ দিয়ে এসব ছিন্নমূল মানুষের পাশে থেকে গেলো ২ বছর কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমাদের এমন কার্যক্রম অব্যাহত রাখবো।

ইফতার, সেহরী ও ঈদ উপহার বিতরণকালে বাতিঘর মানব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. হোসেন বেপারী, অর্থ বিষয়ক সম্পাদক নাছিমুল বারী, প্রচার সম্পাদক মো. রনি সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব