চাঁদপুর শহরে প্রতিদিন ২০০০ স্বল্প আয়ের মানুষ পাবেন টিসিবির পণ্য

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ৫, ২০২৫ | ৩:৩২
Link Copied Successfully!

চাঁদপুর শহরের প্রতিদিন ৫টি স্পটে ২ হাজার স্বল্প আয়ের মানুষ পাবেন টিসিবির পণ্য।

বুধবার সকালে জনস্বার্থে মাসব্যাপী ট্রাক সেলের মাধ্যমে স্বল্প মূল্যে বিভিন্ন পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

 

বিজ্ঞাপন

শহরের পুরান বাজার, ডিসি অফিসের সামনে, ওয়ারলেস বাজার, নতুন বাজার ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি ডিলারের মাধ্যমে বিক্রি করা হবে। পণ্যগুলোর মধ্যে রয়েছে সয়াবিন তেল ২ কেজি, মসুরের ডাল ২ কেজি, ছোলা ১ কেজি ও চিনি ১ কেজি।

৪৫০ টাকায় এমন পণ্য পেয়ে খুশি ক্রেতারা। কোন প্রকার কার্ড ছাড়াই টিসিবির এই পণ্য ক্রয় করতে পারবেন ক্রেতারা।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ৮শ ৫০ টাকার পণ্য মাত্র ৪৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। রমজানে যেন স্বল্প আয়ের মানুষ তাদের সংসারের যোগান দিতে পারে। এই জন্যই এমন উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক। প্রতিদিন ২ হাজার মানুষ এই সেবা পাবেন। রমজানের পরও যদি ডিমান্ড থাকে তাহলে এমন কার্যক্রম চালু রাখার কথা জানান তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা