মতলবে ফুফুকে খুন, খুনি গ্রেফতার

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ অক্টোবর ২৮, ২০২০ | ১০:৪১
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার উত্তর বাইশপুর গ্রামে ফুফু শামসুন্নাহার বেগম(৬৫) কে গলা কেটে হত্যা করেছে ভাইয়ের ছেলে ফয়সাল আহমেদ পারভেজ (২৬)। বুধবার (২৮অক্টোবর) দিনের কোন এক সময় ফুফুকে হত্যা করে পালিয়ে যায় ভাইয়ের ছেলে ( ভাইপো) ফয়সাল আহমেদ পারভেজ।

শামসুন্নাহার বেগম ওই গ্রামের রাজ্জাক মুন্সীর স্ত্রী।বাপের বাড়ীতেই স্বামীকে নিয়ে থাকতেন তিনি। ঘাতক ফয়সাল আহমেদ পারভেজ হচ্ছে বোরহান উদ্দিন মুন্সীর ছেলে।বর্তমানে নবকলস গ্রামেই তাদের বসবাস।হত্যাকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মতলব দক্ষিণ থানা পুলিশ,সিআইডি ও পিবিআই।


পরিবার, এলাকাবাসী ও পুলিশ জানায়,বুধবার সকালে শামসুন্নাহার বেগমের স্বামী রাজ্জাক মুন্সী নিজের চিকিৎসার জন্য ঢাকায় যান ডাক্তার দেখাতে। বাড়ীর ও আশপাশের নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন মহিলা ও যুবক বলেন, রাজ্জাক মুন্সী বাড়ী থেকে যাওয়ার পর সকাল আনুমানিক সাড়ে ১০ টায় পারভেজ তার ফুফু ঘরে আসে। আসার ঘন্টা খানেক পর ফুফু ও ভাইপোর মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়ার আওয়াজ শুনতে পান। সন্ধ্যায় দেখতে পায় তাদের ঘরের দরজা বন্ধ। বাড়ীর লোকজন শামসুন্নাহারদের হাস- মুরগী ঘরে নেয়ার জন্য ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ধাক্কা দিয়ে দেখতে পায় গলা কাটা অবস্থায় নীচে পড়ে আছে।

তা দেখে বাড়ীর লোকজনের চিৎকারে শতশত মানুষ দেখতে আসে। পরে মতলব দক্ষিণ থানা পুলিশকে জানানো হলে তাৎক্ষণিক তারা ঘটনাস্থলে ছুটে যান। কি কারনে ফুফুকে হত্যা করা হয়েছে এ ব্যাপারে সঠিকভাবে কেউ কিছু বলতে পারছেন না এদিকে হত্যাকারী ফায়সাল আহমেদ পারভেজ মতলব ফেরিঘাট দিয়ে পলায়নের চেস্টা করলে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাকে আটক করে।

বিজ্ঞাপন

থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন,, হত্যাকাণ্ডের বিষয়টি খুবই স্পর্শকাতর। ফয়সাল আহমেদ পারভেজকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞেসাবাদ করা হলে জানা যাবে। সিআইডি ও পি বি আই টীম ঘটনাস্থলে এসেছে। আমরা প্রাথমকিভাব বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছি।হত্যাকান্ডের কারন উদঘাটনে কাজ করা হচ্ছে। সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা