
ইফতার সামগ্রী নিয়ে দরিদ্রদের বাড়ি বাড়ি ছুটছে একদল যুবক


আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে গরীব ও অসহায় প্রতিবেশীদের মাঝে ইফতার সামগ্রী উপহার দিয়েছে চাঁদপুরের মানবিক ও স্বেচ্ছাসেবি সংগঠন ‘স্মৃতিময় যুব সংঘ’।
২৮ ফেব্রুয়ারি শুক্রবার চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের পূর্ব রামদাসদী গ্রামে দেড় শতাধিক পরিবারের মাঝে রমযানের উপহার হিসেবে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হয়।
বাদ জুমা দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন সংগঠনের সদস্যরা। পূর্ব রামদাসদী খান বাড়ি উঠোনে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম পূর্বক দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্মৃতিময় যুব সংঘের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম গাজী । দোয়া ও মোনাজাতে এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনা এবং সংগঠনের সাথে সম্পৃক্তসহ যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলের জন্য দোয়া করা হয়।


দোয়া শেষে সংগঠনের সদস্যরা গ্ৰামের প্রতিটি দরিদ্র প্রতিবেশির বাড়ি বাড়ি গিয়ে ইফতার উপহার পৌঁছে দেন। ইফতার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো খেজুর, মুড়ি, ডাল, ছোলা, ভেসন, তেল, চিনি পেয়াজ, আলু, ডাল, লবন ইত্যাদি। রমজানের আগে এসব ইফতার সামগ্রী পেয়ে খুশি দরিদ্র পরিবারের মানুষগুলো।
সংখিপ্ত বক্তব্যে সংগঠনের সদস্যরা বলেন, আমাদের এলাকায় সংক্রিয় কোন সংগঠন না থাকায় ২০২৩ সালের ২ই ফেব্রুয়ারী দেশ ও প্রবাসে থাকা মানবিক যুবকদের সমন্বয়ে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা আমাদের সমর্থন অনুযায়ী বিভিন্ন উন্নয়ন মূলক কাজে অংশ গ্রহণ করেছি। প্রতিবছরের মতো এবারও আমরা রমজানের আগে ইফতার সামগ্রী বিতরণ করেছি। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশা-আল্লাহ্।
বক্তারা আরো বলেন, এলাকায় বিভিন্ন উন্নয়ন মূলক সামাজিক সেচ্ছাসেবী কাজে আমাদের সমর্থঅনুযায়ী মানুষের পাশে থাকবো। এত প্রয়োজন দেশ ও প্রবাসে থাকা সকলের সহযোগিতা ও ভালোবাসা। ইফতার বিতরণে যারা অর্থ এবং শ্রম দিয়ে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি চিরো কৃতজ্ঞতা। এসময় এলাকার তিনটি মসজিদের ইমাম এবং সংগঠনের সদস্যসহ এলাকার মুরব্বিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য : গত বছরের ন্যায় এইবারও প্রবিত্র মাহে রমজানে মানবিক সংগঠন স্মৃতিময় যুব সংঘের উদ্যোগে অভিজ্ঞ আলেম দ্বারা মাসব্যাপী বয়স্কদের জন্য ফ্রী কোরআন শিক্ষার সুব্যবস্তা করা হয়েছে। পূর্ব রামদাসদী বাইতুল নুর জামে মসজিদে এ কোরআন শিক্ষার আয়োজন করা হবে।

























