মতলব উত্তরে প্রধানিয়া হেরিটেজের ইফতার সামগ্রী উপহার বিতরণ 

সুমন আহমেদ
আপডেটঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৫ | ৫:৪৬
Link Copied Successfully!

মানবতার সমাজ গড়ার লক্ষ্যে মতলব উত্তরে ফরাজীকান্দী ইউনিয়নের হেরিটেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বিএনপি নেতা আবদুল লতিফ প্রধানের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে হেরিটেজের প্রতিষ্ঠাতা বিএনপি নেতা আবদুল লতিফ প্রধানের নিজস্ব অর্থায়নে গ্রামের অসহায় পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেন।

বিজ্ঞাপন

 

ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে মুড়ি-১ কেজি, ছোলা-১ কেজি, খেজুর-১ কেজি, পেঁয়াজ-১ কেজি, সয়াবিন তেল-১ কেজি, অ্যাংকার ডাল- ১কেজি, বেসন- ১কেজি, চিনি-১ কেজি, লবন-১ কেজি, ট্যাং পাউডার-১ প্যাকেট, ইসবগুলের ভুসি- ১০০গ্রাম ইত্যাদি।

 

বিজ্ঞাপন

১২নং ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইয়াছিন মোল্লার সভাপতিত্বে ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী মাষ্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমাজসেবক আবদুল লতিফ প্রধান।

 

তিনি বলেন প্রতি বছরের ন্যায় এ বছরো আমাদের গ্রামের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি।

রমজান আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে দাম বেড়ে যায় এতে করে অল্প ও নিম্ন আয়ের মানুষেরা বিপদে পড়ে যায়। আমরা প্রধানিয়া হেরিটেজের পক্ষ থেকে গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি।

 

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আবদুল মান্নান লস্কর, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির মজুমদা, জেলা যুবদলের সাবেক সদস্য দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, বিএনপি নেতা তারেক সরকার, আহমেদ হোসেন মিন্টু, লাল মিয়া, হুমায়ুন কবির, ওলিউল্লাহ দেওয়ান, ফারুক বেপারি, মিনু দেওয়ান, আনোয়ার হোসেন খান, রাসেল বকাউল, শেকা মোল্লা, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহ এমরান, ছাত্রদল নেতা রনি শিকদার, কাউছার, শরিফ প্রমুখ।  বড়হলদিয়া গ্রামের বিভিন্ন মসজিদের ইমামগণ ও ব্যক্তিবর্গ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ