চাঁদপুর আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৫ | ৯:৪৫
Link Copied Successfully!

ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চাঁদপুর আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ২৪ ফেব্রুয়ারি সকালে একাডেমীর প্রধান ক্যাম্পাসে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন,  যে উদ্দেশ্যে অভিভাবকরা তাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি করে সেই উদ্দেশ্য আমাদের পূরণ করতে হবে। চাঁদপুরের সন্তানরা খুব বেশি মেডিকেল কলেজ এমনকি দেশের যে নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে চান্স পায়নি। এক্ষেত্রে আল আমিন একাডেমীকে তাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোবারক হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মো এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিন সৈকত। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা, জেলা জামায়াতে ইসলামীর ও সোসাইটির সেক্রেটারী জননেতা অ্যাড. শাহজাহান মিয়া, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম। কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক রুহুল আমিন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, ভালো শিক্ষার্থীর চেয়ে ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতা থাকতে হবে। সন্তানদের ক্লাসে প্রথম স্থান অর্জনের প্রতিযোগিতা না করে নৈতিকতা, দেশপ্রেম ও ভালো মানুষ হওয়ার আদর্শ অভিভাবকদের নেওয়ার আহ্বান জানান।

উপস্থিত ছিলেন ডাঃ অলিউর রহমান, এডভোকেট সালেহ আহমদ, সদর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া,চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাড. শাহজাহান খানসহ কলেজের গভর্নিং বডির সদস্য শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

বিজ্ঞাপন

কলেজের প্রভাষক জয়নাল আবেদীন ও নিয়াজ মোর্শেদের পরিচালনায় প্রধান অতিথি আরো বলেন, আপনার সন্তান কিভাবে মেধাবী হতে পারে সেদিকে মনোযোগ দেন। আমাদের সন্তানদের ভালো ফলাফল করার জন্য কম্পিটিশন না করে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। দেশ প্রেমিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে।

সবশেষে অতিথি বৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত মাঝে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন। সবশেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। পপুলার বিডিনিউজ, চাঁদপুর

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব