ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২০, ২০২৫ | ৬:৪৩
Link Copied Successfully!

আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরই বাঙালি শ্রদ্ধাভরে স্মরণ করবে ৫২’র ভাষা আন্দোলনের বীর শহীদদের। সে লক্ষ্যে বর্তমানে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ সময়ের প্রস্তুতি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ মিনার ও এর আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, বেদি ছাড়াও আশপাশের সড়ক আলপনায় রাঙাতে ব্যস্ত শিক্ষার্থীরা। তারা রং-তুলির আঁচড়ে একুশের আবহ ফুটিয়ে তুলছেন। তাদের বিশ্বাস, রং তুলির আঁচড়ে রচিত এ ইতিহাস পৌঁছে যাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।

বিজ্ঞাপন

মাতৃভাষা অর্জনের রক্তক্ষয়ী ইতিহাস রং-তুলিতে সাজিয়ে তুলতে ব্যস্ত এমন কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের।

তারা বলেন, ভাষা আন্দোলন দেখার সুযোগ না হলেও ভাষা শহীদদদের প্রতি শ্রদ্ধা জানানোর এ আয়োজনে অংশ নিতে পেরে আমরা গর্বিত।

জানা গেছে, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন প্রধান উপদেষ্টা। এরপর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, অমর একুশে উদযাপন পরিষদ ও রাজনৈতিক দলের শীর্ষ নেতারা শ্রদ্ধা জানাবেন। এরপর সর্বসাধরণের শ্রদ্ধার জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হবে।

বিজ্ঞাপন

নিরাপদ হবে অমর একুশের প্রথম প্রহর, নিরাপদ হবে একুশের প্রথম প্রহরে নগ্ন পায়ে শহীদ মিনার যাত্রা- জনগণের এমন প্রত্যাশাকে মাথায় রেখে এবার ট্রাফিক ব্যবস্থায় আনা হয়েছে পরিবর্তন। একমাত্র পলাশী ক্রসিং দিয়েই প্রবেশ করা যাবে কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুল দেওয়া শেষে দোয়েল চত্বর হয়ে টিএসসি, চানখারপুল এবং হাইকোর্টের দিক দিয়ে করতে হবে প্রস্থান।

এদিকে সার্বিক নিরাপত্তায় ডিএমপির পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিপুল পুলিশ সদস্যদের সঙ্গে শহীদ মিনারের এক কিলোমিটার এলাকায় থাকবে মোবাইল টিমও।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

ডিএমপি কমিশনার বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে তিন ধাপে ফুল দেওয়া হবে, রাত ১২টা ১ থেকে ১২টা ৪০ পর্যন্ত ভিভিআইপি ও ভিআইপিরা ফুল দেবেন। ভোগান্তি এড়াতে ওই সময় সাধারণ মানুষকে না আসার জন্য অনুরোধ করছি। ১২টা ৪০ মিনিটে জনসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী গেট উন্মুক্ত করে দেওয়া হবে।

তিনি বলেন, রাতে যারা আসবেন তারা নির্দিষ্ট সময়েই আসার অনুরোধ করছি। বেদীতে ফুল দেওয়ার সময় শৃঙ্খলা বজায় রাখতে হবে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

তিনি আরও বলেন, ২১ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত পুলিশ সদস্যরা এ এলাকায় কড়া নিরাপত্তায় সচেষ্ট থাকবে। দুর্ঘটনা এড়াতে সচেতন থাকব আমরাও। তবে মোবাইল, মানিব্যাগসহ মূল্যবান সামগ্রী নিজ নিজ দায়িত্বে রাখতে হবে। ১ কিলোমিটারের মধ্যে থাকবে মোবাইল টিম।

সাজ্জাত আলী বলেন, যে সমস্ত শীর্ষ সন্ত্রাসীরা জামিনে আছেন তাদের এরিয়া ভিন্ন। শহীদ মিনারকে কেন্দ্র করে তাদের আগ্রহ নেই। জঙ্গি হামলারও আশঙ্কা নেই।

তিনি বলেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া কোনো সমস্যা নেই। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো আছে। পুলিশ সদস্যরা এখন পূর্ণ মনোবল নিয়ে কাজ করছেন।

তিনি আরও বলেন, ৭টি পয়েন্ট ব্যারিকেড দিয়ে বন্ধ থাকবে এবং আমরা এ ব্যারিকেড দেব আজ রাত ৮টা থেকে ৯টার মধ্যে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা