চাঁদপুরের ফরিদগঞ্জে আ. লীগের সাবেক মেয়র-চেয়ারম্যানসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৫ | ১১:০০
Link Copied Successfully!

 চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির কার্যালয়ে দলীয় কর্মসূচি পালনের সময় নাশকতার ঘটনায় আওয়ামী লীগের সাবেক মেয়র, উপজেলার সাবেক দুই চেয়ারম্যানসহ ৬৪জনকে নামীয় এবং ১৫০জনকে অজ্ঞাতনামা আসামী করে আদালতে মামলা করা হয়েছে।

রোববার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (ফরিদঞ্জ আমলি আদালত) বাদী হয়ে বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলাটি করেন ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা এমরান হোসেন স্বপন।

রাতে মামলার তথ্যের বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আলী চৌধুরী। তিনি বলেন, মামলাটি বিচারক আমলে নিয়ে ফরিদগঞ্জ থানাকে তদন্তসহ পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞাপন

মামলায় উল্লেখযোগ্য আসামীরা হলেন- ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী (৭৫), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার (৬৫), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার (৪৬)। বাকী আসামীরাও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
মামলার বিবরণে উল্লেখ করা হয়-২০২২ সালের ১ অক্টোবর বিকাল অনুমান ৪টার দিকে উপজেলার কালির বাজার রাস্তার মাথায় মোড়ের দক্ষিণ পাশে সিরাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় ঘোষিত প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি পালন করছিলেন। ওই সময় ১নং আসামী খাজে আহমেদ মজুমদারসহ তার সহযোগী প্রায় দেড়শতাধিক লোক কর্মসূচি পালন করতে আসা নেতাকর্মীদের উদ্দেশ্যে বোমা বিস্ফোরণ ঘটায়। একই সময় বিএনপির নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র এবং পিস্তল হাতে নিয়ে আতংক ও ভীতির সৃষ্টি করে। তারা কয়েকজন একত্রিত হয়ে কয়েক রাউন্ড ফাঁকা ফায়ার করে। শুধু তাই নয়, ওই সময় বিএনপি নেতাকর্মীরা তাদের হাত থেকে রক্ষা পেতে কয়েক লাখ টাকা খরচ করে উদ্ধার হয়।

মামলার বাদী এমরান হোসেন বলেন, বিগত সরকারের আমলে বিএনপি নেতাকর্মীরা ঠিক করে কথা বলতে পারেনি, দলীয় কর্মসূচি পালন করতে পারেনি। বহু নির্যাতন, হত্যা এবং মামলা-হামলার শিকার হয়েছে। যে কারণে ওই সময় এই ঘটনায় মামলা করতে পারিনি। তবে এখন পরিবেশ অনুকুলে থাকায় মামলা করেছি। আমি এই মামলাটির ন্যয় বিচার দাবী করি।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা