কুমিল্লা থেকে আইদি পরিবহনের চলাচলের শুভ উদ্বোধন

Reporter
জহিরুল ইসলাম , শাহরাস্তি
আপডেটঃ ফেব্রুয়ারি ১১, ২০২৫ | ৮:৩৯
Link Copied Successfully!

অবশেষে কুমিল্লা থেকে যাত্রা শুরু করেছে আইদি পরিবহন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি ২০২৫) সকালে জাঙ্গালিয়ায় ফিতা কেটে কুমিল্লা-চাঁদপুর সড়কে এই পরিবহনের বহুল কাঙ্ক্ষিত চলাচল উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক মোহাম্মদ সাকিব হোসাইন, কুমিল্লা মহানগর সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল হাসান, জেলার সদস্য সচিব জিয়া উদ্দিন মোহাম্মদ রুবেল, আইদি পরিবহনের উপদেষ্টা তাজুল ইসলাম সুমন ও পরিচালক মীর পারভেজ।

এদিকে কুমিল্লা থেকে আইদি পরিবহনের সার্ভিস চালু হওয়ার সংবাদে বিভিন্ন স্থানে ফুল দিয়ে আইদি পরিবহনকে শুভেচ্ছা জানানো হয়। সকাল থেকেই সড়কে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। তবে কিছু স্থানে শ্রমিকদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করতে দেখা গেছে।

২০২৪ সালের ৬ জুন জগৎপুর থেকে চাঁদপুর পর্যন্ত চলাচল শুরু করে আইদি পরিবহন। তৎকালীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আ ক ম বাহার উদ্দিনের দাপটে কুমিল্লা থেকে চলাচলের অনুমতি বঞ্চিত হয় এ পরিবহন। দীর্ঘ ৯ মাস পর মঙ্গলবার সকাল থেকে আইদি পরিবহন চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে আসে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব