চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৫

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১১, ২০২৫ | ৮:১৫
Link Copied Successfully!
 চাঁদপুর শহরে যৌথ বাহিনীর অভিযানে একটি শটগান ও অন্যান্য দেশীয় অস্ত্রসহ ৫জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে শহরের ওয়্যারলেস মোড়, মুন্সিবাড়ী, ইবুগাজী মেস এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

সকালে এক বিজ্ঞপ্তিতে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে আটক ব্যাক্তিরা হলেন-মো. মামুন (২৮), আব্দুল হালিম রকি (২৩), মো. বেলাল (৪০), মো. সুজন (২৮) ও মো. লিটন (২৫)।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে ওয়্যারলেস মোড়, মুন্সিবাড়ী, ইবুগাজী মেস এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫ ব্যাক্তিকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি শটগান, তিনটি শটগান এ্যামুনিশন, একটি ওয়ার রড কাটার, একটি গ্রাইন্ডার মেশিন, একটি নাট রেঞ্জ, দুটি পাইপ স্টিক, একটি মাঝারি হাতুড়ি, একটি চাকু, একটি শিলাই রেঞ্জ, একটি কাটিং প্লাস, একটি রশি, একটি গাড়ির নেমপ্লট যার নম্বর (১২-৫৭৫৬), তিনটি গ্যাস লাইট, তিনটি ইয়াবা সেবন পাইপ উদ্ধার করা হয়।

চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, আটক ৫ ব্যাক্তি ও উদ্ধারকৃত অস্ত্র ও দ্রব্যসামগ্রী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব