
মুন্সিরহাটে রাইচ মিল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা


মতবল মুন্সীরহাট বাজার সংলগ্ন মমতাজ রাইচ মিলে অগ্নি সংযোগ করেছে দুর্বত্তরা। শনিবার দিবাগত রাতে আগুন দেখে আশপাশের লোকজন এসে পাশর্^বর্তী পুকুর থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। ততক্ষনে মিলের চাল, আটা, তেল ও মরিচের মেশিন সহ ইলেক্ট্রিক বোর্ড ও মিলের অধিকাংশ অংশ পুড়ে যায়। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
স্থানীয় শাহ আলম জানায়, রাতে আমি আগুনের লেলিয়ান দেখে ডাকচিৎকার করলে আশপাশের সবাই এসে পাশের পুকুর থেকে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে।
এলাকার আব্দুল বাতেন জানায়, এই মেইলটি বাজারের পাশে ও একটু নির্জন হওয়ায় রাতের বেলা মাদকসেবীরা এখানে আড্ডা দেয় এবং মাদক সেবন করে। তাদেরকে এখানে বসে মাদক সেবন না করার জন্য নিষেধ করায় তাই ক্ষিপ্ত হয়ে মেইলে আগুন ধরিয়ে দেয়।


ক্ষতিগ্রস্ত মিলের মালিক আবদুল হাকিম প্রধানীয়া বলেন, আমি রাত ১০ টার সময় মিল (দোকান) থেকে বাড়ি যাই, রাত প্রায় ৩টার সময় আমাকে ফোন করে জানায় আমার মিলে আগুন লেগেছে। আমি এসে দেখি এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। কিন্তু আগুনে চাল, আটা, তেল ও মরিচের মেশিন পুড়ে যায়। এতে আমার প্রায় ৩-৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। মিলের আশপাশে রাতে মাদকসেবীরা আড্ডা দেয়। তাদেরকে মাঝে মাঝে বাঁধা দেয়ার পর এই ঘটনা ঘটে।

























