চাঁদপুর দুদক কার্যালয়ে তলব, লিখিত জবাব দিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর রফিক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২, ২০২৫ | ১১:৩২
Link Copied Successfully!

আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর রফিকুল ইসলাম বীর উত্তমকে দুর্নীতি দমন কমিশন (দুদক) চাঁদপুর কার্যালয়ে তলব করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় চাঁদপুর কার্যালয়ে হাজির হয়ে আনিত অভিযোগের বিষয়ে বক্তব্য প্রদানের জন্য তাকে চিঠি দেয়া হয়।

দুর্নীতি দমন কমিশনের দেয়া চিঠিতে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক রাস্তা নির্মাণ ও নদী খননের অর্থসহ অনিয়ম ও সীমাহীন দুর্নীতির মাধ্যমে সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতপূর্বক বিদেশে টাকা পাচারসহ নামে বেনামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগ সংক্রান্ত বিষয়ে তার কোন বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

অনুসন্ধান টিমের দলনেতা ও চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো: সাইফুল ইসলাম প্রতিবেদককে ভিডিও বার্তায় বলেন, ৫ ই আগস্টের পট পরিবর্তনের পরে সারা বাংলাদেশে সাবেক এমপি মন্ত্রীদের বিরুদ্ধে যেসব ইনকোয়ারি শুরু হয়েছে, তারই ধারাবাহিকতায় চাঁদপুরের সাবেক এমপি ও আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মেজর রফিকুল ইসলাম বীর উত্তমের বিরুদ্ধে এই প্রথম গোয়েন্দা রিপোর্টের আসে। ঢাকা থেকে আমাকে প্রদান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং এ বিষয়ে অনুসন্ধানের পারমিশন দেয়া হয়। তারই প্রেক্ষিতে অনুসন্ধান চলমান রয়েছে। যেহেতু অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন, তাই গত ১৪ জানুয়ারি, ২০২৫ তারিখে নোটিশ করি আজ ২ ফেব্রুয়ারি স্বশরীরে উক্ত কার্যালয়ে এসে ওনার বক্তব্য উপস্থাপনের জন্য। তিনি স্বশরীরে উপস্থিত না হয়ে ডাকযোগে পত্র প্রেরণ করেছেন, যা দুপুরের পর আমরা হাতে পেয়েছি। আমরা আমাদের আইন অনুযায়ী যা প্রসিডিউর রয়েছে, সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে যাব।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা