ফিচার: তারুণ্যের ম্যারাথন প্রতিযোগিতা 

এমন ম্যারাথন আর দেখেনি শাহরাস্তিবাসী

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৫, ২০২৫ | ৭:৪১
Link Copied Successfully!

সূর্য মামা জাগার আগে, উঠবো আমি জেগে- কাজী নজরুল ইসলামের সেই পঙক্তিমালার মতোই ভোরের সূর্য উঠার আগেই ম্যারাথনে অংশ নিতে ছুটে যান তরুণ-তরুণীসহ নিবন্ধিতরা। ঘন কুয়াশা আর কনকনে শীতের দাপটের কাছে হার মেনেছে তারুণ্য উৎসবের ম্যারাথন প্রতিযোগিতায়।

শুক্রবার সকালে শাহরাস্তি উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গনে জড়ো হওয়া প্রতিযোগিরা গিয়ে টি-শার্ট ও নাস্তার টোকেন নিয়ে প্রস্তুত। ঘড়ির কাঁটা যখন আটটায় পৌঁছলো, তখন মধ্য মাঠে রঙ্গেবেরঙ্গের বেলুন নিয়ে হাজির আয়োজক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত। হাত থেকে বেলুন ছেড়ে দেয়ার পর আকাশমুখী আর হাততালির উচ্ছ্বাসে মুখোরিত যেন পুরো শাহরাস্তি। দ্বিতীয় ধাপে লাল ফিতা নিয়ে প্রতিযোগিদের সাথে ইউএনও ইয়াসির আরাফাত। ফিতা কাটার পর শুরু হলো ১২ কিলোমিটারের পথচলা।

উপজেলা পরিষদের গেইট থেকে একে একে বেরিয়ে গেলো প্রতিযোগিরা। সাদা টি-শার্ট আর কুয়াশার ধূসর রংয়ে শাহরাস্তি উপজেলার প্রধান সড়কটি যেন শান্তির প্রতীক। তাদের টি-শার্টে লেখা- ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে প্রথমবারের মতো উপজেলা প্রশাসনের এই ম্যারাথনের আয়োজন। উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গন থেকে দৌড় শুরু করে মধ্যবর্তী পয়েন্ট আয়নাতলী বাজার হয়ে সূচিপাড়া ব্রীজ সংলগ্ন ওয়াকওয়ের শেষ প্রান্তে পর্যন্ত ১২ কিলোমিটার। এরমাঝে আয়নাতলী গিয়ে একটি কূপন নেয়া ছিল বাধ্যতামূলক।

বিজ্ঞাপন

আঁকা-বাঁকা পাকা সড়কে জড়োসড়োঁ হয়ে ছুটেচলা। উদ্দেশ্য সবার একই। প্রতিযোগিতায় প্রথম হওয়া। কেউ দৌড়, কেউ হাঁটা আবার কেউ পিছনে ফিরে দেখা। কেউ তরুণ,কেউ তরুণী, কেউ শিক্ষার্থী, কেউ শ্রমিক কেউবা কর্মজীবীÑ সবাই মানুষ। মানুষে মানুষের এক মিলবন্ধন। যা কখনও দেখেনি শাহরাস্তিবাসীÑ এমনটাই জানালো অংশ নেয়া প্রতিযোগীরা।

অন্যদিকে সড়কের চারপাশে শুভ সকালে সাদা সাদা একঝাঁক মানুষ দেখতে উৎসুক হয়ে উঠে জনতা। বাড়ী-ঘর থেকে বেরিয়ে ম্যারাথনের দৃশ্যটি উপভোগ করেন হাজারো মানুষ। ঘড়ির কাঁটা ৯ টা পেরিয়ে যাওয়ার পর ওয়াকওয়ের শেষ প্রান্তে আসতে শুরু করে তরুণরা। যে কজন প্রবীণ আর মধ্যবয়সী অংশ নিয়েছিল, তাদের দেখা নেই। একে একে প্রথম ৫০ জন পুরুষ আর ১৫ জন নারীর নাম লিপিবদ্ধ করে আয়োজকের দায়িত্বে থাকা ব্যাক্তিরা। প্রত্যেককে বিভিন্ন ক্যাটাগরিতে নগদ অর্থ, সম্মাননা স্মারক, মেডেল ও সনদপত্র দেয়া হয়। পরে আসা বাকীদের দীর্ঘ শ্বাস আর শরীরের ঘাম ঝরানোর পর মুখে হাসি। তাদের কথা- ‘পাস হওয়া বড় বিষয় নয়। এটি বড় আনন্দের। এই আনন্দ মনের, এই আনন্দ শরীরের। শুরু হওয়া এমন ম্যারাথন মাঝে মাঝে আয়োজন করা প্রয়োজন।’

আমাদের এলাকায় এই প্রথম এমন আয়োজন। এই আয়োজনে এতো মানুষ হবে তা আগে ভাবেনি অংশ নেয়া তরুণ শিক্ষার্থী সামিউল। তিনি বলেন, কেউ প্রথম হলো, সেটা গুরুত্বপূর্ণ নয়। অংশ নেয়াটা গুরুত্বপূর্ণ ছিল। অনেক অপরিচিত মানুষের সাথে দেখা হয়েছ।
জীম টেনারের এক তরুণও অংশ নেয় ম্যারাথনে। তিনি জানান, এটাতে ঘাম বের হয়। সাথে কিছু অক্সসাইডবের হয়। এজন্য আমাদের শরীরও পিট থাকে।
ছুটে আসেন তরুণীরা।এক তরুণী বলেন, আয়োজনটা খুব ভালো লেগেছে। তরুণদের উদ্দেশ্যে এমন আয়োজনটা স্মৃতি হয়ে থাকবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত বলেন, প্রশাসন কর্তৃক এই তারুণ্য ম্যরাথন। অনলাইনে প্রায় ৭শ’র মতো নিবন্ধন করেছে এখানে। বেশ সাড়া পেয়েছি। ৬শর বেশি প্রতিযোগি অংশ করেছে। পুরুষের পাশাপাশি নারীও ছিল। শাহরাস্তি উপজেলায় তরুণ ও যুবকদের মাঝে ইতিবাচক চিন্তা তৈরি করা। তাদেরকে শারিরিক ও মানুষিকভাবেদেশ গঠনে তৈরি করাই ছিল এই ম্যারাথনের মুল লক্ষ্য। প্রতিযোগিতার শৃঙ্খলা রক্ষার্থে থানা পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও স্থানীয় স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করায় কৃতজ্ঞতা জানান তিনি।

সহকারী প্রোগ্রামার মো. শাহজাহান ও প্রেসক্লাবের কার্যকরী সদস্য ফয়েজ আহমেদের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাকসুদ আলম, প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মেহেদী হাসান মজুমদার, চট্টগ্রামের রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার প্রমুখ।

ম্যারাথনের পর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় প্রতিযোগীরা। সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে যাওয়ার আগেই উৎসবমুখর আয়োজন শেষে সবাই ফিরে যায় নীড়ে। ঠিক চলতি সপ্তাহে শাহরাস্তি উপজেলা থেকে ইউএনও হিসেবে কর্মজীবন শেষ করবেন আয়োজক ও ম্যারাথনের উদ্যোক্তা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছির আরাফাত। তিনি ইতোমধ্যে পদোন্নতি পেয়েছেন। নতুন কর্মজীবন শুরু করবেন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে টাঙ্গাইল জেলায়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা