চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২১, ২০২৫ | ১০:০৭
Link Copied Successfully!

চাঁদপুর শহরের পুরান বাজার বিসমিল্লাহ পেপার এণ্ড স্টেশনারী ও মেসার্স জগবন্ধু সাহা স্টোর থেকে ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে পুরাণ বাজার ঘোষপট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।

রাতে চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, আজ দুপুরে শহরের পুরান বাজার ঘোষপট্টিতে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বিসমিল্লাহ পেপার এণ্ড স্টেশনারী ৯০ কেজি এবং মেসার্স জগবন্ধু সাহা স্টোর থেকে ১২০৫ কেজি পলিথিন জব্দ করা হয়। এ সময় বিসমিল্লাহ পেপার এণ্ড স্টেশনারীর মালিক আব্দুল কাদির শেখকে ১০ হাজার টাকা এবং জগবন্ধু সাহা স্টোর এর মালিক প্রবীর কুমার সাহাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ সংরক্ষণ আইনে এই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ ও বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন বা ব্যবহার বন্ধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার্থে সাবিক সহযোগিতা করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের একটি চৌকস দল।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা