হাজীগঞ্জে দুই মরদেহ উদ্ধার

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৫, ২০২৪ | ১০:৪৭
Link Copied Successfully!

হাজীগঞ্জে মনির হোসেন মনা (৪৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। বুধবার  বিকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এর আগে এ দিন দুপুরে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর গ্রামের দশানী বাড়ির মনা মিয়ার বসতঘর থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। তিনি ওই বাড়ির মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে।

নিহতের ভাতিজা ইয়াছিন জানান, সকালে ঘুম থেকে না উঠায় মনা মিয়াকে জাগাতে যান তার চাচী। এ সময় তিনি মৃত অবস্থায় দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করেন। এর আগে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে গত ৩০ নভেম্বর মারামারির ঘটনা ঘটে। ওই সময়ে তাদের পরিবারের সবাই কম বেশি আহত হন। এর মধ্যে মনা মিয়াসহ ৯জন গুরুতর আহত হয়ে হাজীগঞ্জ, কুমিল্লায় ও ঢাকা চিকিৎসা নিয়েছেন।

এই ঘটনায় তাদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করেন প্রতিপক্ষের লোকজন এবং তারাও নিরাপত্তা চেয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। গত ১৭ ডিসেম্বর মনা মিয়া চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়িতে আসেন এবং ১৮ ডিসেম্বর আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন দেন। সবশেষ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১২টা দিকে চাচার মাথা ব্যথা শুরু হয়। এরপর ঔষধ খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন এবং সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করে বলেন, ওই সময়ে মারধরের ঘটনায় চাচা গুরুতর আহত হন। আমরা টাকার অভাবে চাচাকে ভালোভাবে চিকিৎসা করাতে পারিনি। যার ফলে তিনি মারা যান। এই ঘটনায় আমরা থানায় অর্ভিযোগ দিবো।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, নিহত মনির হোসেন মনার মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে  হাজীগঞ্জে চলন্ত সাইকেল থেকে পড়ে মো. জিহাদ হোসেন (১২) নামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক কিশোর মারা গেছে। বুধবার  দুপুরে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউড়া গ্রামের বেপারীর সামনে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া কিশোর ওই বাড়ির প্রবাসী মো. মাসুদ হোসেনের ছেলে। সে ওই ইউনিয়নের বাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

বিকালে বাড়ি থেকে নিজের সাইকেলটি নিয়ে বের হয় জিহাদ হোসেন। এসময় বাড়ির সামনে গ্রামীণ সড়ক থেকে সাইকেলটি নিয়ে রাস্তার নিচে পড়ে সে মাথায় আঘাত পায়। তাৎখনিক স্থানীয়রা ছুটে এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জিহাদের মরদেহ থানা হেফাজতে নিয়ে আসে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ