হাজীগঞ্জে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১৫, ২০২৪ | ৪:০৮
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার দেশগাঁও গ্রাম থেকে সুমাইয়া আক্তার পায়েল নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পায়েলের স্বামী নাজাত ভুঁইয়া নিঃসর্গকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পায়েলের বাবা সাগর হোসেন চৌধুরী ও ফুফাতো ভাই সৌরভের অভিযোগ, দুই বছর আগে প্রভাব খাটিয়ে পায়েলকে বিয়ে করে নিঃসর্গ। এর পর থেকে বিভিন্ন সময় নির্যাতন করত তাকে। গতকাল শনিবার রাতে পায়েলকে হত্যা করে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে স্বামী নিঃসর্গ।

স্থানীয়রা জানায়, নিঃসর্গের বাবা আবদুল মান্নান ও মা জেসমিন আক্তার দেশগাঁও ডিগ্রি কলেজে শিক্ষকতা করেন। তিন বছর আগে নিঃসর্গের প্রথম স্ত্রীকেও নির্যাতন করে মেরে ফেলার অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল বলেন, ‘পায়েল মেধাবী শিক্ষার্থী ছিল। এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছিল। তাকে শারীরিক নির্যাতন করা হতো বলে অভিযোগ আছে। এলাকাবাসীর পক্ষ থেকে নিঃসর্গ ও তার পরিবারকে সর্তক করা হয়েছে। তবুও মেয়েটিকে বাঁচানো গেল না।’

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক জানান, নিহতের বাবা একটি হত্যা মামলা করেছে। গত রাতেই ওই তরুণীর স্বামীকে গ্রেপ্তার করা হয়। তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব