চাঁদপুরে জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনা মূল্যে চিকিৎসা সেবা 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১৪, ২০২৪ | ৪:২৪
Link Copied Successfully!
চাঁদপুরে জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনা মূল্যে চিকিৎসা সেবা পেলেন কয়েক হাজার শিশু-নারী ও পুরুষ। শনিবার সকাল থেকে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে  দিনব্যাপি ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়।
সামাজিক সংগঠন আল হিলাল ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় এখানে শিশু,  গাইনী, চর্ম ও মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা প্রদান করা হয়। পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও ব্লাডগ্রুপিং সেবা পেয়ে খুশি গ্রামবাসী। সংগঠনটির মাধ্যমে প্রতি মাসে এমন সেবা দেয়া ও হত-দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চান আল হিলাল ফাউন্ডেশন।
চিকিৎসা নিতে আসা নুরুল ইসলাম গাজী, মনি বেগম ও ফারুক ও কমলা বেগমসহ বেশ কয়েকজন জানান, গ্রামের অসহায় মানুষ টাকা খরচ করে বড় বড় ডাক্তার দেখাতে পারেনা। আমরা এখানে ডাক্তার পেয়ে অনেক খুশি। শত শত মানুষ ডাক্তার দেখাতে এসেছে। যারা এই উদ্যোগ নিয়েছে, তা খুবই প্রশংসনীয়। প্রতিমাসে যদি এমন আয়োজন হতো, গ্রামের মানুষ খুবই উপকার পাবে। কারণ ডাক্তার দেখানোর পর এখান থেকে ওষুধ দেয়া হচ্ছে।
আল হিলাল ফাউন্ডেশনের আহ্বায়ক জাহিদুল ইসলাম খান বলেন,  শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে কয়েক হাজার নারী-পুরুষকে এই সেবা দেয়া হচ্ছে। আগামীতে জেলা ব্যাপী করার উদ্যোগ নেয়া হবে। আমরা মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। যারা ডাক্তার, ওষুধ কিনার সামর্থ নেই তাদের পাশে আমরা আছি। মেডিকেল ক্যাম্প ছাড়া ও সব সময় আমরা মানুষের পাশে থাকবো এবং তাদের যেই সমস্যা ও প্রয়োজন সেটা পূরণ করার চেষ্টা করবো।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা