চাঁদপুরে ৪৪কেজি গাঁজাসহ খুলনার প্রাইভেটকার চালক আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১০, ২০২৪ | ৪:৪৩
Link Copied Successfully!
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে  ৪৪কেজি প্রাইভেটকার বোঝাই গাঁজাসহ চালককে আটক করা হয়েছে।  মঙ্গলবার দুপুরে  চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনা বাহিনী, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ যৌথ ভাবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এসময় তার কাছ থেকে জব্দ করা হয় একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো- গ ১৪৩৭৩৬), দুটি মুঠোফোন ও নগদ ১২ হাজার ২শ টাকা। প্রাইভেটকার চালক রুবেল হাওলাদার (৩৮) খুলনার বাগেরহাট মোড়লগঞ্জের বারইখালি গ্রামের হাওলাদার বাড়ির বাসিন্দা।
মাদক উদ্ধার বিষয়ে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আহসান হাবীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কুমিল্লা জেলার বুড়িচং থেকে একটি প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক বহন করে খুলনার উদ্দেশ্যে রওনা দেয়। পরে আমরা চাঁদপুরের হরিনা ফেরিঘাট এলাকায় গাড়ি তলাশী করে এই মাদক উদ্ধার করি। এ সময় গাড়িতে বহন করা ২২টি প্যাকেট থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
এসময় জেলা প্রশাসক কার্যালয়ের নেচজারত ডেপুটি কালেক্টর ( এনডিসি) আসাদুজ্জামান, সেনাবাহিনী চাঁদপুরের দায়িত্বে থাকা ক্যাপ্টেন মোহাম্মদ রিফাত আল সামিউল আইন শৃংখলাবাহিনা অভিযানে  অংশ নেয়।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা