হাজীগঞ্জে শীতে আগুনে পোহাতে গিয়ে দগ্ধ নারীর মৃত্যু, আহত ১

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১০, ২০২৪ | ১১:২১
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জে শীতের সকালে আগুনে পোহাতে গিয়ে দগ্ধ নারীর মৃত্যু হয়েছে। ওই নারী পৌরসভার রান্ধুনীমুড়া মুন্সী বাড়ীর নাজমুন্নাহার (৫০)। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন দগ্ধ নারীর ভাই এসএম মিরাজ মুন্সী।
পরিবার জানান, ৮ ডিসেম্বর রোববার ভোররাতে আগুন পোহাতে গিয়ে অসাবধানতাবশত আগুনে জ্বলসে  শরীরের ৪০ ভাগ পুড়ে যায়। প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে  নেয়া হয়। পরে  উন্নত চিকিৎসার জন্য ঢাকা বান ইউনিট (প্লাস্টিক সার্জারি) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে চিকিৎসাকালে মারা যান তিনি। এ সময় তার ছেলেও মাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়।
এদিকে চাঁদপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শোয়েব আহম্মেদ জানান, গত কয়েকদিন ধরে সকালে ১৫ / ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠা-নামা করছে। মধ্যরাত থেকে ঘনকুয়াশায় ঢাকা পড়েছে চাঁদপুরের জনপদ।
অপরদিকে কয়েকদিন ধরে চাঁদপুর-শরীয়তপুর নৌ রুটে ভোর রাত থেকে সকাল পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) হরিণা ফেরিঘাটের ম্যানেজার (বাণিজ্য) ফয়সাল আলম চৌধুরী।
চাঁদপুরে শহরের বাসিন্দা মহসীন ও মুকবুল হোসেন বলেন,  শীত বেড়ে যাওয়ায় সবচেয়ে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। শীত ও ঠান্ডার কারণে কাজে বের হতে পারছে না তারা।  দুপুরে সূর্যের দেখা মিললেও সন্ধ্যার পর থেকে কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তা-ঘাট। সে সময় রাস্তায় কমে যায় মানুষের চলাচল। দুর্ভোগে পড়েছেন বয়স্ক ও শিশুরা।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব