হাজী লোকমান পাবলিক স্কুলের উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৮, ২০২৪ | ৯:১৭
Link Copied Successfully!

চাঁদপুরে হাজী লোকমান পাবলিক স্কুলের উদ্যোগে অসহায়দের  মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ৭ ডিসেম্বর শনিবার সকালে চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদি ইউনিয়নের নানুপুর গ্রামের চৌরাস্তায় অবস্থিত চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ রোকনুজ্জামান রোকন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, চাঁদপুর সদর উপজেলা কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মৃণাল কান্তি  দাস, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী রাজনীতিবিদ মোঃ আরিফুর রহমান।

বিজ্ঞাপন

হাজী লোকমান পাবলিক স্কুলের সরকারি শিক্ষিকা মাইশা আক্তারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাজী লোকমান পাবলিক স্কুলের সহকারী শিক্ষকা মারিয়া আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী লোকমান পাবলিক স্কুলের সিনিয়র শিক্ষিকা ইয়াসমিন আক্তার, অনামিকা আক্তার, মিম আক্তার, মুক্তা রানী, মুনমুন আক্তার, হাসান গাজী, জান্নাত আক্তার, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ফটো সাংবাদিক শাহ নেওয়াজসহ স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক মির্জা জাকির বলেন, আমি ছোট থেকেই দেখেছি সাংবাদিক রোকনুজ্জামান রোকন সাংবাদিকতার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছেন। যার মধ্যে অন্যতম হলো কোন মানুষ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে রক্তের প্রয়োজন হলে তাদের পাশে দাঁড়ান। এমনকি কোন মানুষ বিপদে পড়লে তার কাছে আসতো, তিনি আমাদের কাছে নিয়ে আসতেন। এটা ছোট থেকেই তিনি করে যাচ্ছেন। ২০০১ সালে এই চৌরাস্তায় যখন কোন দোকানপাট ব্যবসা-বাণিজ্য হত ছিল না, অল্প কিছু দোকানপাট ছিল তখন এই রোকনুজ্জামান রোকন তার পৈতৃক জায়গায় চাঁদপুরজমীন মেডিকেল সেন্টার প্রতিষ্ঠ করে। তিনি চাঁদপুর থেকে ডাক্তার এনে মাইকিং করে হাজার হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দিয়েছেন। যা আমি নিজে দেখেছি । এখনো চাঁদপুরে চাঁদপুর জমীন হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টার করে সাধারণ মানুষের জন্য চিকিৎসা সেবা চালু রেখেছেন। এমনকি প্রতি শীতে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছেন।

তিনি আরো বলেন, সাংবাদিক রোকনুজ্জামান রোকন প্রতি ঈদে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন, কোরবানি ঈদে সাধারণ মানুষের জন্য কুরবানীর গোশত বিতরণ করছেন। যা আমরা নিজেও দেখি পত্রপত্রিকায় ছাপানো হয়।‌ যা অনেকের মাঝেই দেখা যাচ্ছে না। তিনি ঢাকায় থেকে চাঁদপুরে এসে মানুষের জন্য যে কাজ করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। তিনি আজ অনেক বড় ব্যবসায়ী এবং প্রতিষ্ঠিত পত্রিকার সম্পাদক হয়েছেন। আশা করি তিনি ভবিষ্যতে আরো অনেক ভালো কাজ করতে পারবেন ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা