চাঁদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২, ২০২৪ | ২:১৪
Link Copied Successfully!
 চাঁদপুর সেচ প্রকল্পের আওতাধীন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০৬জন প্রান্তিক চাষির মাঝে দেশিয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিতরণ করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলা পরিষদের সামনে প্রত্যেক চাষীর হাতে ১০ কেজি করে মাছের পোনা তুলেদেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।

চাঁদপুর জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক প্রিয়াঙ্কা দাস, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান ও ইলিশ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, জাতীয় মৎস্যজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তছলিম ব্যাপারী এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বলেন, চলতি বছর অতিবৃষ্টিতে জলাবদ্ধতা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের জন্য ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় এসব পোনা মাছ বিতরণ করা হয়। প্রত্যেক চাষীকে ১০ কেজি করে রুই, কাতল ও মৃগেল মাছের পোনা প্রদান করা হয়। সর্বমোট বিতরণ হয় ১ হাজার ৬০ কেজি পোনা মাছ।

তিনি আরো বলেন, পুরো জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ হচ্ছে। সদর উপজেলায় ‘চাঁদপুর সেচ প্রকল্প’ এলাকার বাগাদী, বালিয়া ও চান্দ্রা ইউনিয়নের চাষীদের মাঝে পোনা বিতরণ করা হয়েছে। এসব চাষীদের মধ্যে উল্লেখ্যযোগ্য নারী মৎস্য চাষীও রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা