হাজীগঞ্জে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৪, ২০২৪ | ৮:২১
Link Copied Successfully!

হাজীগঞ্জে সরকারি মূল্য উপেক্ষা করে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে মেসার্স জামাল ব্রাদার্সকে ৫০ হাজার ও মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় শাহমিরান ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

বিজ্ঞাপন

রোববার (২৪ নভেম্বর) বিকেলে হাজীগঞ্জ পূর্ব বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

তিনি বলেন, আজ হাজীগঞ্জ হাজীগঞ্জ পূর্ব বাজারে বিভিন্ন দোকান, বেকারি, কনফেকশনারি, ফিড, চালের আড়ৎ, আলুর আড়ৎ, বীজ ও সার দোকান এবং ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ উপায়ে সার এনে সরকারি মূল্য উপেক্ষা করে বেশি দামে সার বিক্রির দায়ে মেসার্স জামাল ব্রাদার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ার দায়ে শাহমিরান ফার্মেসিকে একই আইনে ১০ হাজার টাকা জরিামনা ও আদায় করা হয়।

বাজার তদারকি অভিযানে সার্বিক সহযোগিতা করেন হাজীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল। ভোক্তার স্বার্থ সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন