ফরিদগঞ্জে কলেজ নিয়ে বিএনপির বিরুদ্ধে বিএনপির মামলা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২২, ২০২৪ | ৯:০৯
Link Copied Successfully!

চাঁদপুরে ফরিদগঞ্জ গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের কমিটিকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন মাহবুব মোর্শেদ কচি নামের যুবদলের এক নেতা। এ ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১১ জন নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন কচি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ফরিদগঞ্জ থানায় মামলা করেন তিনি। এ ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হানিফ সরকার।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত রবিবার সকাল সাড়ে ১১টায় ফরিদগঞ্জ উপজেলা পরিষদ গেটের সামনে হামলার শিকার হন মাহবুব মোর্শেদ কচি। ওই দিন গল্লাক আদর্শ কলেজের কমিটিবিষয়ক একটি সভায় যোগ দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যাচ্ছিলেন কচিসহ আরো কয়েকজন। এসময় পূর্ব পরিকল্পনা করে বিএনপি নেতা আমানত হোসেন গাজী, আমজাদ হোসেন শিপন, আবুল কালাম আজাদসহ আরো বেশ কয়েকজন তার ওপর হামলা চালায়। এসময় বেদম মারধর করে তার পরিধানের কাপড়চোপড় ছিড়ে ফেলেন তারা।

বিজ্ঞাপন

একপর্যায়ে তার সঙ্গে থাকা নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

কচি অভিযোগ করেন, মূলত হামলাকারীদের দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ার কারণে তার ওপর হামলা করা হয়। তবে হামলার বিষয় অস্বীকার করে বিএনপি নেতা আমানত হোসেন গাজী বলেন, কচির ওপর কে বা কারা হামলা করেছে তা জানি না। তবে ওই ব্যক্তির সঙ্গে ঘটনার দিন উপস্থিত অনেকের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত কিছুদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফরিদগঞ্জ গল্লাক আদর্শ কলেজের এডহক কমিটির সভাপতি পদে মনোনয়ন দেয় বিএনপি নেতা সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের অনুসারী যুবদল নেতা ও ব্যবসায়ী মাহবুব মোর্শেদ কচিকে। তবে তার এই পদের বিরুদ্ধে উঠে পড়ে লাগেন স্থানীয় বিএনপি নেতা এমএ হান্নানের অনুসারী উপজেলা যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ ও তার সমর্থকরা। এই নিয়ে গত কয়েকদিন উত্তেজনার পর বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাহবুব মোর্শেদ কচির পদটি স্থগিত ঘোষণা করেন। একইসঙ্গে আরেকটি আদেশে স্থগিত করা হয় ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা-হাসমত কলেজ কমিটি।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও