৭৪ দেশের হাফেজদের হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের আনাস

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২০, ২০২৪ | ১১:৫২
Link Copied Successfully!

কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ‘১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪’-এ বিশ্বের ৭৪ দেশের হাফেজদের হারিয়ে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের কৃতী সন্তান হাফেজ আনাস মাহফুজ। ছিগারুল হুফফাজ গ্রুপ (৮-১২ বছর বয়স)-এ প্রথম স্থান অর্জন করেছেন তিনি। এই প্রতিযোগিতায় কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন দেশের উদীয়মান ক্বারী আবু জর গিফারী।

মঙ্গলবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় মাগরিবের পর এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। গত ১৪ নভেম্বর থেকে প্রতিযোগিতা শুরু হয়। কুয়েতের ক্রাউন প্লাজায় আয়োজিত এই প্রতিযোগিতায় তিনটি গ্রুপে অংশ নিয়েছিলেন বাংলাদেশের প্রতিযোগীরা।

 

জানা গেছে, রাজধানী ঢাকার মারকাযুল ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী হাফেজ আনাস মাহফুজ। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে। তিনি ২০২৩ সালে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় (পিএইচপি কোরআনের আলোয়) তৃতীয় স্থান অর্জন করেছিলেন। এর আগেও এ মাদরাসার ছাত্র মুয়াজ মাহমুদ এবং সালেহ আহমদ তাকরিম বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন। কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জনকারী ক্বারী আবু জর গিফারী বাংলাদেশের কেরাত চর্চায় নতুন অধ্যায় তৈরি করেছেন। তার পারফরম্যান্স বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচিতি আরও উজ্জ্বল করেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে মারকাযুল ফয়জিল কুরআনের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম বলেন, ‘এই কৃতিত্ব শুধু আমাদের প্রতিষ্ঠান নয়, পুরো বাংলাদেশের গর্ব। আল্লাহ যেন আনাস ও আবু জরকে যোগ্য আলেম ও দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। তাদের জন্য সবার দোয়া কামনা করছি। বাংলাদেশের এ অর্জন কোরআনের প্রতি দেশবাসীর ভালোবাসার প্রতিফলন। আল্লাহ তাদের আরও এগিয়ে নিয়ে যান আমিন।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩তম বিশ্ব কোরআন প্রতিযোগিতা শুরু হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও