বিএনপির এক নেতার ছেলের মামলায় পালিয়ে বেড়াচ্ছে আরেক নেতার পরিবার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৮, ২০২৪ | ৯:১৭
Link Copied Successfully!

২০ বছর আগে কেনা জমি থেকে উচ্ছেদ করতে জমি বিক্রেতার ছেলের মামলায় পালিয়ে বেড়াচ্ছে পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ হেলাল খান ও তার সন্তানরা। তাদের তোলা ঘরে আগুন দিয়ে উল্টো তাদের নামেই ঘর পুড়িয়ে দেওয়ার মামলা করেছে জমি বিক্রেতা একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নয়ন মৃধার ছেলে যুবদল কর্মী সুজন মৃধা।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কলাপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন বিএনপি নেতা হেলাল খানের স্ত্রী সাবেক ইউপি সদস্য সাবেরা আক্তার কনিকা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০০৪ সালে কলাপাড়ার বনাতিপাড়া মৌজা থেকে নিজের এবং স্বামী হেলাল খান ও দেবর কামাল খানের নামে ৬৯ শতাংশ জমি কিনেন বিএনপি নেতা আবু নয়ন মৃধার কাছ থেকে।

বিজ্ঞাপন

গত ২০ বছর ধরে তারা এ জমিতে ঘরবাড়ি তুলে বসবাস করছেন। কিন্তু নয়ন মৃধার ছেলে সুজন এ জমি থেকে তাদের উচ্ছেদের চেষ্টা চালায়। তাদের উপর একাধিকবার হামলার ঘটনাও ঘটে। এ নিয়ে একাধিক মামলা চলমান রয়েছে। সর্বশেষ গত ১১ নভেম্বর তাদের একটি ঘরে আগুন লাগে।

এ ঘটনায় সুজন মৃধা এ পুড়ে যাওয়া ঘর তাদের দাবি করে গত ১৩ নভেম্বর কলাপাড়া থানায় তার স্বামী হেলাল খান, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই ছেলেসহ সাতজনের নামে মামলা করে।

সাবেরা আক্তার কনিকা বলেন, বিএনপি পরিবারের সদস্য হয়েও তার স্বামী, সন্তানদের পালিয়ে বেড়াতে হচ্ছে মিথ্যা মামলার আসামি হয়ে। অথচ গত ২০ বছর ধরে তারা এই জমিতে বসবাস করছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আবু নয়ন মৃধা জমি বিক্রি করেছে, অথচ এখন তার ছেলেরা পেশিশক্তির জোরে বাবার বিক্রি করা জমি থেকে ৫০ শতাংশ জমি দখল করতে চাচ্ছে। তারা এ ঘটনায় সরেজমিন তদন্তপূর্বক প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। একই সঙ্গে তাদের ঘরে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জমি কেনার বিষয় আমি জানি, উভয়পক্ষকে কাগজপত্র নিয়ে ডেকেছিলাম। কিন্তু একপক্ষ আসলেও সুজন মৃধা পক্ষ আসেনি। তবে দলের নাম ভাঙিয়ে কেউ জোর করে জমি দখল করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সুজন মৃধা বলেন, তার বাবার বিক্রি করা জমি অন্য দাগে। কিন্তু হেলাল খান ও তার ভাই আমাদের জমি দখল করে আছে। আমাদের তোলা ঘরে আগুন দিয়েছে তারা। তাই থানায় মামলা করেছি। – যুগান্তর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ