মহানবীর হাতে গড়া মসজিদে প্রায় দুই কোটি মুসল্লির নামাজ আদায়

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৬, ২০২৪ | ৫:৩৫
Link Copied Successfully!

ইসলাম ধর্ম প্রবর্তনের পর তৈরি করা প্রথম মসজিদ ‘মসজিদে কুবায়’ এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ২ কোটি মুসল্লি নামাজ আদায় করেছেন। মসজিদ কর্তৃপক্ষের বরাতে গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

মক্কা থেকে মদিনায় হিজরতের পর সপ্তম শতকে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) মসজিদটি তৈরি করেছিলেন। নবীর হাতে গড়া ইসলাম ধর্মের প্রথম মসজিদটিতে নামাজ আদায় করতে প্রতিদিন মদিনায় ছুটে যান হাজার হাজার মুসল্লি।

বর্তমানে মসজিদ ও এটির আশপাশের পরিধি বাড়াতে সংস্কার কাজ চালানো হচ্ছে। ২০২২ সালে এই কাজ শুরু হয়। কাজ শেষ হওয়ার পর এখানে একসঙ্গে ৬৬ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। সৌদির বার্তাসংস্থা এসপিএ-এর তথ্য অনুযায়ী, বর্তমানে মসজিদটির পরিধি যতটা রয়েছে সংস্কার শেষে এটি ১০ গুণ বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন

বর্তমানে মসজিদটিতে বিছানো আছে ৮ হাজার স্কয়ার মিটার নতুন কার্পেট। এছাড়া এখানে ৯৮ হাজার লিটার জমজমের পানি মজুদ রাখার ব্যবস্থাও আছে।

পবিত্র মক্কায় ওমরাহ পালন শেষে বেশিরভাগ মুসল্লি মদিনায় যান। সেখানে মসজিদে নববী ছাড়াও মসজিদে কুবায় নামাজ আদায় করতে যান তারা।

সূত্র: গালফ নিউজ

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ