টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা ইমরুলের

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৩, ২০২৪ | ৪:৪৭
Link Copied Successfully!

বাংলাদেশ ক্রিকেটের অবহেলিত ক্রিকেটারদের তালিকা করলে সবার প্রথমে যে নামটি আসবে তিনি হলেন ইমরুল কায়েস। কারণ, সিরিজসেরা হয়েও দল থেকে বাদ পড়া একমাত্র ক্রিকেটার তিনি। জাতীয় দল থেকে বাদ পড়লেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত দেখা যায় এই বাঁহাতি ব্যাটারকে।

 

কিন্তু এবার টেস্ট এবং প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন ইমরুল কায়েস। আগামী ১৬ নভেম্বর এ বিষয়ে ঘোষণা দেবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

 

ভিডিও বার্তায় ইমরুল বলেন, তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। এটি তার ১৭ বছরের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। পরিবারের সঙ্গে আলাপ করে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

 

বিজ্ঞাপন

তবে ওয়ানডে ও টি-২০ ফরম্যাট চালিয়ে যাবেন তিনি। ইমরুল কায়েস ডিসেম্বরে অনুষ্ঠেয় বিপিএলে খুলনা টাইগার্সে খেলবেন। ‘বি’ ক্যাটাগরির ড্রাফট থেকে দল পেয়েছেন তিনি। অবশ্য বিপিএল শিরোপা জয়ী এই অধিনায়ককে ‘বি’ ক্যাটাগরিতে রাখায় ক্ষোভ প্রকাশ করেন।

 

ইমরুল কায়েস জাতীয় দলের জার্সিতে ৩৯ টেস্ট খেলে ২৪.২৮ গড়ে ১৭৯৭ রান করেছেন। তিনটি সেঞ্চুরি ও চারটি ফিফটি আছে তার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৭ ম্যাচ খেলে ৭৯৩০ রান করেছেন তিনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা