চাঁদপুরের শাহরাস্তিতে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১২, ২০২৪ | ৯:৫৮
Link Copied Successfully!
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমাজ কল্যাণ সমিতির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে  উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মোঃ আবু ইসহাক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।  নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। এরআগে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।

 

উপজেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫শ ৪৩জন শিক্ষক ও কর্মচারীদের মধ্যে ৫শ ৩৫ জন ভোট প্রদান করেন।

 

এতে সভাপতি পদে পঞ্চনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম, সহ-সভাপতি পদে তিন জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তারা হলেন যথাক্রমে, চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাসার, সূচিপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ টি এম সাইফুল ইসলাম, খেড়িহর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেছবাহ উদ্দিন।

 

বিজ্ঞাপন

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফটিকখিরা এস এ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসীম উদ্দিন।

 

যুগ্ম সম্পাদক পদে নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকতার হোসেন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান মজুমদার।

 

এছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন ৮ জন। কার্যকরী সদস্যরা হলেন যথাক্রমে মাহবুবুর রহমান, আনিছুর রহমান, ইমাম হোসেন মজুমদার, মোঃ ফারুক হোসাইন, মোহাম্মদ মাহবুব আলম (সুমন), মোঃ ইমাম হোসেন, মাওলানা মোহাম্মদ মাহবুব আলম ও মোহাম্মদ নাজমুল ইসলাম।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও