বিনা নোটিশে বন্ধ হলো আরেকটি সংবাদমাধ্যম

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৬, ২০২৪ | ৪:৩২
Link Copied Successfully!

অনলাইন সংবাদমাধ্যম নিউজটাইম ডটনেটের কার্যক্রম আকস্মিকভাবে বন্ধ ঘোষণা করে কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদ ও আইনসংগত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির সংবাদকর্মীরা।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে এ মানববন্ধন করেন সংবাদমাধ্যমটির কর্মীরা।

এসময় চাকরি হারানো সংবাদকর্মীরা বলেন, একজন পোশাক কর্মীকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হলে তাকে আগে নোটিশ দেওয়া হয় এবং শ্রম আইন অনুযায়ী তার ন্যায্য দেনা-পাওনা পরিশোধ করে থাকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। কিন্তু সংবাদকর্মীর বেলায় তা মানা হয় না। সংবাদকর্মীদের বেলায় কোনোরকম নিয়মনীতি না মেনেই মালিকের ইচ্ছামতো কর্মীদের ছাঁটাই করে অথবা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। কতটুকু অবহেলার চোখে দেখা হয় সংবাদকর্মীদের। আমাদের ক্ষেত্রেও অনলাইন সংবাদমাধ্যম নিউজটাইম ডটনেটের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত সেপ্টেম্বরের শেষ দিকে আকস্মিকভাবে জানায় মালিকপক্ষ। কোনো লিখিত নোটিশ না দিয়ে কেবল মৌখিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। এরপর কেবল সেপ্টেম্বর মাসের বেতন দিয়ে সব কর্মীকে অফিসে যেতে নিষেধ করা হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে নিউজটাইম ডটনেটের বার্তা সম্পাদক মোতাহার হোসেন বুলবুল বলেন, নিউজটাইম বন্ধের সিদ্ধান্ত জানানোর পর মালিকপক্ষ কর্মীদের আইনসংগত পাওনা পরিশোধের বিষয়ে কোনো ধরনের আলোচনায় সাড়া দেননি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব