কুখ্যাত নৌ ডাকাত বাবলা হত্যা মামলায় জনপ্রতিনিধিকে আসামী করার এলাকাবাসীর মানববন্ধন

সুমন আহমেদ
আপডেটঃ নভেম্বর ৪, ২০২৪ | ৬:৫০
Link Copied Successfully!

আলোচিত সমালোচিত কুখ্যাত নৌ ডাকাত বাবলা। চাঁদপুর-মুন্সিগঞ্জের মেঘনা-ধনাগোদা নদী এলাকার অন্যতম জলদস্যু। সম্প্রতি মেঘনা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে নিজ বাহিনীর গ্রুপের ভাগ ভাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে নিহত বাবলা ডাকাত। ওই হত্যা মামলায় কালীপুর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য জসিম উদ্দিনকে আসামী করা হয়। নিরপরাধ একজন জনপ্রতিনিধিকে হত্যা মামলা আসামি করার প্রতিবাদে সোমবার (৪ নভেম্বর) সকালে কালীপুর স্কুল এন্ড কলেজ মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বলেন, বাবলা একজন আলোচিত ডাকাত সর্দার। সে অত্র নদী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন, নৌ ডাকাতি, চুরি, খুন, গুম সহ কুখ্যাত সব অপরাধের সাথে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি সহ ৪২টি মামলা রয়েছে। এমন একজন কুখ্যাত ডাকাত সর্দারের নিহতের খবরে এলাকাবাসী স্বস্তি পেয়েছে। কিন্তু আমরা হতাশ হয়েছি যখন শুনলাম বাবলা হত্যা মামলায় নিরপরাধ একজন জনপ্রতিনিধিকে আসামি করা হয়েছে। আমরা মনে এটা ষড়যন্ত্রমুলক। এই মামলা থেকে জসিম উদ্দিন মেম্বারকে দ্রুত অব্যাহতি দিতে হবে। শুধু তাই যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদেরকেও জবাবদিহি করতে হবে। এলাকাবাসী ও শিক্ষার্থীদের দাবী জসিম উদ্দিন মেম্বারকে দ্রুত এই অব্যাহতি দিতে হবে।

ছাত্রনেতা সজিব আহমেদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বশিরুল হক বাচ্চু মিয়াজী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক লিয়াকত আলী চৌধুরী খুকু, শিক্ষক দুলাল হোসেন, মাহমুদা আক্তার, শওকত হোসেন, জুয়েল ঢালী প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় বাবলা ডাকাত হত্যা মামলা থেকে নিরপরাধ জসিম উদ্দিন মেম্বার সহ নিরপরাধ সকলকে অব্যাহতি চেয়ে বিভিন্ন স্লোগান তুলে মিছিল করেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ